টেকনাফে অস্ত্রসহ মিয়ানমার নাগরিক গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ শহর থেকে একাধিক মামলার আসামি এক মিয়ানমার নাগরিককে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার পল্লানপাড়া থেকে আসামি মো. আনোয়ারকে (৩৬) গ্রেফতার করা হয়। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব বলছে, আনোয়ার কয়েক বছর আগে মিয়ানমার থেকে টেকনাফ এসে বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে অপহরণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদে পল্লানপাড়া থেকে দুইটি ওয়ানশুট্যার গান ও তিন রাউন্ড গুলিসহ আনোয়ারকে গ্রেফতার করে ক্যাম্পে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান মেজর মো. রুহুল আমিন।
এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতার পর প্রথমবার ভোটের দিন বেনাপোল দিয়ে যাত্রী পারাপার বন্ধ
- ২ গাইবান্ধায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ
- ৩ বগুড়ায় ভোটারদের মাঝে টাকা বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
- ৪ সামাজিক মাধ্যমে জমজমাট ভোটের প্রচারণা, লিফলেটে নির্ভর বয়স্ক ভোটাররা
- ৫ গাজীপুরের দুই মহাসড়কে যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ