বেনাপোল সীমান্তে অনুপ্রবেশকালে ৪১ নারী-পুরুষ আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে শিশুসহ ৪১ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকরা দালালদের মাধ্যমে গাতীপাড়া ঘাট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছিলেন।
তাদের মধ্যে ২৬ জন পুরুষ, ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন। এর আগে মঙ্গলবার বিকেলে একই সীমান্ত থেকে ২১ জন বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছিল বিজিবি সদস্যরা।
আটকদের বাড়ি পিরোজপুর, গোপালগঞ্জ, খুলনা, বরিশাল, জামালপুর, কুমিল্লা, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, নেত্রকোনা, ঢাকা, ঝিনাইদহ, চট্টগ্রাম, নড়াইল, কুড়িগ্রাম, বাগেরহাট, ময়মনসিংহ, টাঙ্গাইল ও যশোরের বিভিন্ন এলাকায়।
খুলনা ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জাগো নিউজকে জানান, আটকরা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধপথে ভারতে যান। সেখানে কিছুদিন থাকার পর পুনরায় সীমান্তের অবৈধ পথে দেশে ফিরে আসার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় মামলা হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ২ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৩ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৪ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি
- ৫ গাইবান্ধায় ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত