নীলফামারীতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নীলফামারীর ডিমলা উপজেলার সুটিবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের বিচারক মোছা. নাজমুন নাহার এ অভিযান পরিচালনা করেন।
শুটিবাড়ী বাজারের শুটিবাড়ী সেবা ডায়াগনস্টিক সেন্টোরের মালিক মোস্তাফিজুর রহমানকে ৩ হাজার ও বাজারের ৫টি হোটেলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিকরা জরিমানার নগদ টাকা প্রদান করেন।
অভিযানকালে ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, শুটিবাড়ী সেবা ডায়াগনস্টিক সেন্টোরের প্যাথলজির কাগজপত্র ঠিক না থাকা এবং হোটেলগুলো নোংরা পরিবেশে খাবার তৈরি করায় এ জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল হাট-বাজারে অভিযান পরিচালনা করা হবে।
জাহেদুল ইসলাম/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬