ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০১৭

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফনদী থেকে ভাসমান অবস্থায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার ভোররাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবি সদস্যরা এসব ইয়াবা জব্দ করে।

বিজিবি জানায়, টহল দল নাফনদীতে টহলকালীন ওবিএম পোস্ট সংলগ্ন কিনারায় একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পায়। বস্তাটি নদীর পাড় থেকে ব্যাটালিয়ন সদরে নিয়ে খুলে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম