শার্শায় পিস্তল ও গুলি উদ্ধার
যশোরের শার্শা উপজেলার পল্লী থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কালিয়ানি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই গ্রামের করিমের ছেলে হামিদ আলী অস্ত্র বেচাকেনা করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে অস্ত্র ব্যাবসায়ীরা পালিয়ে যায়। পরে প্যাকেট থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
জামাল হোসেন/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের