ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রমজানে যানজট নিরসনে ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০১:২২ পিএম, ১৮ জুন ২০১৫

পবিত্র রমজান মাসে যানজট নিরসনে নারায়ণগঞ্জের ফতুল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। এ উচ্ছেদ অভিযানে অনেক অবৈধ স্থাপনাকারীরা নিজে নিজে দোকানপাট সরিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে ফতুল্লার পঞ্চবটি থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ করা অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে রাস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণ, টিন ও মুলি বাঁশের বেড়া দিয়ে গড়ে উঠা চা-পান, কাপড় ও জুতার দোকানসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকানপাট।

ফতুল্লা মডেল থানার তত্বাবধানে থাকা এএসপি মো. শরফুদ্দিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অংশ নেয় ওসি আসাদুজ্জামান, তদন্ত আব্দুর রাজ্জাক, সেকেন্ড অফিসার এসআই গোলাম মোস্তফা, এসআই গোলাম মোস্তফা-২ সহ অতিরিক্ত পুলিশ সদস্য।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানজটের একমাত্র কারন হলো- রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও ইজিবাইক। এরমধ্যে একপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে পরবর্তীতে পাগলা এলাকায় অভিযান চালানো হবে এবং ইজিবাইক চালকদের গ্রামে বা মহল্লার সড়কে চালাতে বলা হয়েছে।

তিনি আরো জানান, ইজিবাইককে কেন্দ্র করে এক ধরনের চাঁদাবাজ রয়েছে যারা সরকারের দুর্নাম করতে চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠেছিল। তাদের প্রতিহত করা হয়েছে। ঈদকে সামনে রেখে চাঁদাবাজরা আবারো বেপরোয়া হয়ে উঠতে পারে। এজন্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চালকদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর