সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে কিশোর উদ্ধার
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আব্দুল্লাহ শেখ (১২) নামে এক কিশোরকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত আব্দুল্লাহ শেখ নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাদশা শেখের ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, সকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া সীমান্তের একটি বাগানের মধ্যে ওই কিশোরকে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এ খবর বিজিবির কাছে পৌঁছালে সেখানে অভিযান চালিয়ে পাচার হওয়া ওই কিশোরকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পাচারকারীরা বিজিবির উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ওই কিশোরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান জানান, ওই কিশোরকে থানায় হস্তান্তর করা হয়েছে। ওই কিশোরের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে তাদের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।
জামাল হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
- ২ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ৩ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৪ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৫ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি