যশোরে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত
যশোরে মাটিবোঝাই ট্রাকচাপায় মা নিহত ও ছেলে আহত হয়েছেন। নিহত নূরজাহান বেগম (৪০) সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের জহরুল ইসলামের স্ত্রী। আহত হয়েছেন ছেলে সোহেল (৬)। শুক্রবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে নূরজাহান বেগম তার ছেলে সোহেলকে নিয়ে চুড়ামনকাটি বাজারের উদ্দেশ্যে রওন হন। পথিমধ্যে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্থানীয় শহিদুল ইসলামের ইট ভাটার মাটিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে নূরজাহান ও ছেলে সোহেল আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নূরজাহানের মৃত্যু হয়।
অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিলন রহমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের