যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারের বিভিন্ন হোটেল ও মুদি দোকানে অভিযান চালিয়ে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভোক্তাধিকার ও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস অ্যাক্ট আইনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ-উজ-জামান জানান, নাভারন বাজারের মুসলিম হোটেল, অমলের মিষ্টি দোকান, নাভারন ঘোষ ডেইরী, হাবিব স্টোর, জনি স্টোরসহ ৫/৬টি মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা ও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙানো না থাকায় এ সকল দোকানের জরিমানা করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন সেনিটারি পরিদর্শক শেফালী খাতুন ও শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।
জামাল হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের