টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ১
টাঙ্গাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঐখোলা এলাকায় একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে বের হওয়ার সময় বালু ভর্তি একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। আহত হয় আরো চারজন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ