কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
কুমিল্লায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরীফুল ইসলাম (৩০) নামে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। শনিবার দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফুল ইসলাম দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক এবং তিনি জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের জুলফু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক শরীফুল ইসলাম মারা যান। আহত ২ জনের নাম জানা যায়নি। বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
- ২ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ৩ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৪ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৫ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের