অভয়নগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোরের অভয়নগরে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- বারান্দী গ্রামের আজিবর বিশ্বাসের মেয়ে মাছুরা (১০ মাস) ও খোকন বিশ্বাসের মেয়ে শারদা বিশ্বাস (২)।
স্থানীয় সূত্র জানায়, পায়রা ইউনিয়নের পূর্ব বারান্দী গ্রামের আজিবর বিশ্বাসের স্ত্রী ১০ মাস বয়সি মেয়ে মাছুরাকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। শিশুটিকে পুকুর পাড়ে রেখে গোসল শেষে উঠে দেখেন মেয়েটি নেই। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে মাছুরার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
অপরদিকে সকাল ১০টার দিকে একই গ্রামের রাজবংশি পাড়ায় খোকন বিশ্বাসের দুই বছর বয়সি মেয়ে শারদা বিশ্বাস পুকুরে ডুবে মারা যায়।
খোকন বিশ্বাস জানান, তার ছোট মেয়ে শারদা পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সবার অগোচরে পুকুরে ডুবে সে মারা গেছে। পাশাপাশি দুই পাড়ায় দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় অভয়নগর থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মিলন রহমান/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ব্যালট বিপ্লবে মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে
- ২ মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ
- ৩ খাগড়াছড়িতে ৬৮ কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী চান প্রার্থী
- ৪ ভোলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ
- ৫ বগুড়ায় শিশুখাদ্যে টেক্সটাইল রং, কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা