৪ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো ২ যুবক
ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচারের পর চার বছর কারাভোগ শেষে বাংলাদেশে ফিরেছেন দুই যুবক। রোববার দুপুর দেড়টার দিকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন, সুনামগঞ্জের সৈয়দ মকবুলের ছেলে স্বাধীন (৩৮) ও আসাদ্দার আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, সংসারে অভাব অনটনের কারণে তারা দালালের মাধ্যমে চার বছর আগে ভারতে যায়। পরবর্তীতে দালালরা তাদের ফেলে পালিয়ে আসলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
তিনি আরো জানান, সেখানে চার বছর কারাভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা স্বদেশে ফেরত আসে। আইনি প্রক্রিয়া শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
জামাল হোসেন/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের