সওজের কর্মচারীর বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ
যশোরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্য-সহকারী হায়দার আলীর বিরুদ্ধে গোপনে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মচারী আশরাফ হোসেন কোতোয়ালি থানায় এ অভিযোগ করেন।
আশরাফ হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদরের বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্য-সহকারী হায়দার আলী ২০ জুন শহরতলীর রামনগর এলাকার যশোর-খুলনা মহাসড়কের উপর থাকা একটি মেহগনি গাছ চুরি করে বিক্রি করে দেন।
যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে হায়দার আলী স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, আবদুল খালেকের কাছে ৪০ হাজার টাকায় গাছ বিক্রি করে দেন। তারা গাছ ক্রয় করার পর তা কেটে নেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নথিভুক্ত করতে রোববার লিখিত দেওয়া হয়েছে।
মিলন রহমান/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের