বেনাপোলে মূল্যবান পাথরসহ পাসপোর্টযাত্রী আটক
প্রতীকী ছবি
যশোরের বেনাপোল থেকে ভারত থেকে ফেরার পথে ৯১৬ পিস মূল্যবান পাথরসহ ময়না বেগম (৪৫) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। আটক নারী যশোর কতোয়ালী থানার রায়পাড়া গ্রামের নূর মোহাম্মদ গাজীর স্ত্রী। রোববার বিকেলে তাকে আটক করা হয়।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানায়, গোপনে সংবাদ আসে এক নারী পাসপোর্ট যাত্রী বৈধ পথে ভারত থেকে মূল্যবান একটি পাথরের চালান নিয়ে চেকপোস্ট কাস্টমস পার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সামনে একটি ইজিবাইক থামিয়ে ওই নারীকে আটক করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি শরীরের মধ্যে লুকানো ৩টি কাগজের পোটলা থেকে ৯১৬টি পাথর বের করে দেন। উদ্ধার হওয়া পাথরের মধ্যে রয়েছে, পান্না ৯০টি, পলা ৪০টি, আকিক ২২টি, মুন ৪টি, গোমেদ ৫৫টি ও পান্না নিলা ৭০৫টি। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
জামাল হোসেন/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের