ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ ৩ নারী আটক

প্রকাশিত: ০৬:১৬ এএম, ২২ জুন ২০১৫

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মিয়ানমারের ২ নারীসহ ৩ নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে টেকনাফ সদরের নাজিরপাড়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়,  কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে দেড়কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় আব্দুর রহমানের স্ত্রী নাছিমা আক্তার (২৩), মিয়ানমার মংডু এলাকার রুফিতা বেগম (২১) ও তসলিমা বেগমকে (১৯) আটক করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ইয়াবা ও টাকাসহ আটক ৩ নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে। তাদের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস