ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফল ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২২ জুন ২০১৫

নারায়ণগঞ্জ শহরের ফলপট্টি এলাকায় ট্রেনে কাটা পড়ে সাদেক আলী (৪৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়া সাদেক আলী ফতুল্লা থানাধীন বক্তবলী এলাকার মৃত মইজউদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ রেলওয়ের ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস জাগো নিউজকে জানান, সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জে একটি ট্রেন আসছিলো। এসময় চলন্ত ট্রেনের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সাদেক আলী ট্রেনের নীচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস