ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৭ অক্টোবর ২০১৭

কুমিল্লায় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সংলগ্ন জেলখানাবাড়ি রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই রেল গেটটি অরক্ষিত ছিল। সেখানে গেটকিপার ছিল না। ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রেলগেইট অতিক্রমের কিছু আগে একটি মাইক্রাবাস রেললাইনে ওঠে বিকল হয়ে পড়ে। এ সময় দ্রুতগামী ট্রেনটি বিকল গাড়িটিকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে অনেক দূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত এবং তিনজন আহত হন।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইকক্রোবাসটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেল চলাচল স্বাভাবিক হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম