ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৭ অক্টোবর ২০১৭

যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৮টি স্বর্ণের বারসহ শ্রবণ বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সে ভারতের উত্তর ২৪পরগনা জেলার বনর্গাঁ এলাকার চড়ুইগাছি গ্রামের বিরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

আটক স্বর্ণের মালিক বনগাঁ থানার ভিড়া গ্রামের মিজানুর রহমান বলে জানিয়েছে বিজিবি।

media

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান,মঙ্গলবার সকালে বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে- এমন খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে ঘিবা মাঠ থেকে শ্রবণকে আটক করে। তার কাছ থেকে ৮৫ লাখ টাকা মূল্যের দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে এবং স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে বলে জানায় বিজিবি।

মিলন রহমান/আরএআর/এমএস