ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাপের দংশনে কুমিল্লায় ছাত্রদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:২০ এএম, ১৮ অক্টোবর ২০১৭

কুমিল্লায় সাপের দংশনে রিয়াদ নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আনন্দপুর ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

রিয়াদের মামা মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কালিরবাজার ইউনিয়নের বুইদনাক গ্রামের তাজুল ইসলামের ছেলে তানভীন হক রিয়াদ বাড়ির পাশে মাছের খামারে গেলে সাপের দংশনে আহত হয়। এসময় রিয়াদ নিজেই পা বেঁধে বাড়ি ফেরে।

পরে তাকে বরুড়া উপজেলার আগানগর আডেরা গ্রামে সাপুড়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হলে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াদ স্থানীয় কালিরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।

কামাল উদ্দিন/এফএ/আইআই

আরও পড়ুন