চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রতীকী ছবি
চট্টগ্রামের আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ফারুক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। মো. ফারুকের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা মো. ফারুককে ধরতে আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করে। তখন আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার পর একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা