২৫ বুদ্ধিজীবীকে হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ ২৫ বুদ্ধিজীবীকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লা বাংলা টিমের হুমকির প্রতিবাদে ও তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। টাঙ্গাইলের উপ-শহর খ্যাত এলেঙ্গা বাসষ্ট্যান্ডে মঙ্গলবার বিকেলে কালিহাতী উপজেলা জাসদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কালিহাতী উপজেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মহসিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ চান্দু, সাংগঠনিক সম্পাদক জগদীশ প্রামাণিক, জেলা জাসদের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হুমায়ুন, গোপালপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল বারী, কালিহাতী উপজেলা জাসদের সহ-সভাপতি আতোয়ার রহমান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের কালিহাতী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর