বকেয়া টাকার দাবিতে গাজীপুরে ঠিকাদারদের ধর্মঘট
গাজীপুর সড়ক বিভাগের ঠিকাদারদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন ঠিকাদাররা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সড়ক বিভাগের ঠিকাদাররা সড়ক ভবনের অভ্যন্তরে এ কর্মসূচি পালন করেন। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠিকাদার নেতৃবৃন্দ।
সওজের ঠিকাদার আলহাজ ফাইজুদ্দিনের নেতৃত্বে ঠিকাদার আব্দুল হান্নান, মো. তাজ উদ্দিন, ফারুক আহমেদ, মিজানুর রহমান, শাহ জালালসহ অর্ধশত ঠিকাদার এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
ঠিকাদার নেতা আলহাজ্ব ফাইজুদ্দিন জানান, জরুরি মেরামতের কাজ করার জন্য ২০১১-২০১২ অর্থ বছরের ৬ কোটি ৮৫ লাখ টাকা, ২০১৩-২০১৪ অর্থ বছরের ১৯ কোটি ৮৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতের গত ৪-৫ বছরের প্রায় ১৪ কোটি টাকা বকেয়া পড়ে আছে। দীর্ঘ দিন ধরে ঠিকাদারদের পাওনা টাকা পরিশোধ না করায় ঠিকাদাররা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
ঠিকাদারদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলন ছাড়া এখন আর তাদের কোনো বিকল্প নেই। ঠিকাদাররা জানান, অবিলম্বে বকেয়া টাকা প্রদানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিলে সকল ঠিকাদাররা লাগাতার অবস্থান ধর্মঘট পালনসহ ঐক্যদ্ধভাবে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।
ঠিকাদারদের বকেয়া টাকা পরিশোধের ব্যাপারে মন্ত্রনালয়সহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান।
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল