বৃহস্পতিবার টাঙ্গাইলে ছাত্রলীগের হরতাল
বৃহস্পতিবার টাঙ্গাইল জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ হরতালের ডাক দেন নেতাকর্মীরা।
সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছির বের করেন। মিছিল শেষে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় তারা বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্তি করে ইসতিয়াক আহম্মেদ রাজিবকে সভাপতি ও শামিম আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
বুধবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণা দেন।
বিএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর