মুন্সীগঞ্জে ৬ তাজা ককটেল উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ এলাকার রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ ককটেল উদ্ধারের কথা প্রকাশ করে। এর আগে সোমবার রাত দেড়টার দিকে টহল পুলিশের একটি টিম ককটেলগুলো উদ্ধার করে।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা কিংবা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে ব্যাবহারের জন্য এসব তৈরি করা হয়েছিল।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে