সুবর্ণচরে বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিষ্কার বাজারে সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘের্ষ দুইজন নিহত হয়েছে। এ ছাড়া জসিম উদ্দিন নামে আরও এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে।
নিহত দুই যাত্রী হলেন- আবুল কালাম (৪৫) ও জাহাঙ্গীর (৩০)। তাদের বাড়ী সুবর্ণচর উপজেলায়।
চরজাব্বার থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার পরিষ্কার বাজারে যাত্রীবোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অটোরিকশা তিন যাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে দুইজন মারা যান। এ ছাড়া গুরুতর আহত একজনকে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মিজানু রহমান/আরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা