পুলিশের লাঠিচার্জে বিএনপির বিক্ষোভ পণ্ড
পুলিশের লাঠিচার্জে শুরুর আগেই পণ্ড হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল। এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এ সময় পুলিশ ওয়ার্ড শ্রমিকদলের এক কর্মীকে আটক করে।
বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে গেলে পুলিশ তা পণ্ড করে দেয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আমরা সমাবেশ শুরুর আগেই পুলিশ মারমুখী আচরণ শুরু করে। সভা সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এভাবে বাধা দেয়াটা গণতন্ত্রের জন্য দুঃসংবাদ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশের অনুমতি নেই। অনুমতি নিলে তাদের সভা কার্যক্রম করতে দেয়া হত।
শাহাদাত হোসেন/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু