বান্দরবানে নদীতে নেমে শিশুর মৃত্যু
বান্দরবান শহরের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নাজিয়া জান্নাত ইরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নাজিয়া বালাঘাটা ভরাখালীর নাজিম উদ্দিনের মেয়ে। সে বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বুধবার বিকেলে বালাঘাটার ভরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, বুধবার নাজিয়া স্কুল থেকে এসে সাঙ্গু নদীতে গোসল করতে যায়। সেখানে নদীর গভীর পানিতে ডুবে যায়। পরে প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকউল্লাহ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সৈকত দাশ/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব