শ্রীপুর পৌর কাউন্সিলর হারিছ গ্রেফতার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক দল নেতা মো. হারিছ মাঝিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও গাজীপুর জেলা শ্রমিক দলের অর্থ-বিষয়ক সম্পাদক।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ডেরিক স্টিফেন কুইয়্যা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জয়দেবপুর ও শ্রীপুর থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮/১০টি মামলা রয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল