ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজিবি কক্সবাজার সেক্টর’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৬ জুন ২০১৫

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টর’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কক্সবাজার সেক্টর পূর্ব চট্টগ্রাম সেক্টর হিসেবে বিগত ১৯৬৯ সালের ২৫ জুন হালিশহরে প্রতিষ্ঠা হয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ ৪৪ বছর চট্টগ্রামে অবস্থানের পর বিজিবি পুনঃগঠনের আওতায় ২০১৩ সালের ৩০ জুন চট্টগ্রাম থেকে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করে কক্সবাজার সেক্টর নামে।  সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান পিএসসি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন।  এসময় উপস্থিত ছিলেন সেক্টর জি-২ (অপস) মেজর আমিনুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাসহ সকল স্তরের সৈনিক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ এশা মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মুহাম্মদ আমিনুল ইসলাম প্রেরিত এক তথ্য বিবরণীতে দিবসটি পালন সম্পর্কে জানানো হয়।

সায়ীদ আলমগীর/ এমএএস/পিআর