যশোরে ছাত্রলীগ নেতা খুন, দুইদিনের কর্মসূচি ঘোষণা
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক হয়নি। রোববার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা হয়নি। এর আগে শনিবার রাত ১১টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মনোয়ার হোসেন ইমন। তিনি শহরের বেজপাড়া গুলগোল্লা মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। খুনিদের গ্রেফতারের দাবিতে দুইদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, বর্তমান সাধারণ সম্পাদক ছালছাবিল ইসলাম জিসান।
মিলন রহমান/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি
- ২ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ৩ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৪ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৫ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির