ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো ২ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম বাউশিয়া ইউনিয়নে বড়কান্দি এলাকার ওসমান গনির ছেলে।
গজারিয়া হাইওয়ে পুলিশের ইনর্চাজ সাইফুর রহমান মজুমদার জানান, ঢাকাগামী ট্রাকটি কুমিল্লাগামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। আহত দুই আরহীকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে