টাঙ্গাইলে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিসহ প্রয়াত আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে ঘাটাইল উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজমোড়ে (বিজয়-৭১) গিয়ে শেষ হয়।
ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান খান সহিদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা এসএম লিটন সরকার প্রমুখ
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ