ছাত্রনেতা ইমন হত্যার বিচার দাবি ছাত্রলীগের
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, ছাত্রলীগ নেতা এমএম রবিউল ইসলাম, মেহেদি হাসান রনি, খন্দকার মারুফ হোসাইন ইকবাল ও তৌহিদুর রহমান প্রমুখ।
মানববন্ধন থেকে অবিলম্বে ইমনের খুনিদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিলন রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনা জামায়াত নেতা ড. মাসুদের
- ২ বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ স্বতন্ত্রের পক্ষে প্রচারণা, বহিষ্কার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা
- ৪ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ
- ৫ লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, ৩ দিনেও আটক নেই কেউ