মুন্সীগঞ্জে মস্তকবিহীন মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের শিলই গ্রামে এক অজ্ঞাত যুবকের (২২) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে মৃতের শরীর থেকে মুখমণ্ডল বিচ্ছিন্ন আছে, এখনও মস্তিস্ক পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নবী হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মস্তকহীন মরদেহ উদ্ধার করে। বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শুক্রবার মধ্যরাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় এই অজ্ঞাত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। পরিত্যক্ত জায়গা থেকে এই মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে