ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ রুবেল (৩৫) ও জসিম (৩০) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে পৌর শহরের কাউতলী উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল পৌর শহরের কাউতলি এলাকার আবুল বাশার এবং জসিম আশুগঞ্জ উপজেলার তারওয়া গ্রামের চেরাগ আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. ইশতিয়াক আহমেদ এবং উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলমের নেতৃত্বে এক দল পুলিশ কাউতলি উত্তরপাড়া মহল্লার বশির মিয়ার বাড়িতে অভিযান চালায়।
এ সময় একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, চাপাতি ও তলোয়ারসহ রুবেল ও জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
- ২ ‘একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছেন’
- ৩ আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ
- ৪ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ
- ৫ ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি