মির্জাপুরে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২
সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদরের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজনু মিয়া (৩০) ও বাসের সুপারভাইজার পাবনা সদরের মহিরুল ইসলাম বিদ্যুৎ (৫২)।
টাঙ্গাইলের সিনিয়স সহকারী পুলিশ সুপার (মির্জাপুর ও নাগরপুর সার্কেল) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এরশাদ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার