কালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা
বাজার ক্যাম্পেইন ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউএনও মো. মনিরুজ্জামান।
গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদফতরের বাস্তবায়নে এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় বাজার ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান আমিনা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, পৌর সভাপতি আমিরুন্নেসা প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল