ছাড়া পেলেন বিশ্বজিৎ হত্যা মামলার ৩ আসামি
বিশ্বজিৎ দাস হত্যা মামলার উচ্চ আদালত থেকে খালাস পাওয়া তিন আসামি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের মুক্তি দেয়া হয়।
মুক্তিপ্রাপ্তরা হলেন- বরিশালের আগৈলঝাড়া থানার চেংগুটিয়ার এলাকার আতিকুর রহমানের ছেলে এএইচএম কিবরিয়া (৩১), মানিকগঞ্জের সাটুরিয়া থানার রাজইর এলাকার আশেক উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৬) ও নরসিংদীর মনোহরদী থানার চন্দ্রনবাড়ি এলাকার আবদুল হাইয়ের ছেলে সাইফুল ইসলাম (২৪)।
জানা গেছে, বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালত এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন এবং সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাদের তিনজনকে ওই মামলা থেকে খালাস দেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, উচ্চ আদালতের আদেশ কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে পথচারি বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা।
আমিনুল ইসলাম/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ