টেকনাফে ২৫২ ক্যান বিদেশি বিয়ার জব্দ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৫২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সদরে কেরুনতলী খাল এলাকা থেকে এসব বিয়ার জব্দ করা হয়।
কোস্ট গার্ড পূর্বজোন সূত্র জানায়, টেকনাফ স্টেশান কমান্ডর লে. কমান্ডার জাফর ঈমাম সজিবের নেতৃত্বে কেরুনতলী খাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫২ ক্যান সিংহা বিয়ার জব্দ করা হয়।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন জাফর ঈমাম সজিব।
সায়ীদ আলমগীর/এএম/আইআই