কালীগঞ্জে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
গাজীপুরের কালীগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী কামরুন্নাহার (২৫) আত্মহত্যা করেছে। সোমবার বিকেল ৬টায় উপজেলার বালীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুন্নাহার উপজেলার পৌর এলাকার বালীগাঁও গ্রামের কামাল পাঠানের মেয়ে এবং বক্তারপুর ইউনিয়নের মোহানি গ্রামের মো. আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মজিদ প্রায় সাত বছর আগে কামরুন্নাহারকে পরিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর থেকে মজিদ ঘরজামাই থেকে যায়। সকালে মধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মজিদ স্ত্রী কামরুন্নাহারকে মারপিট করে। এরপর বিকেলে কামরুন্নাহার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দুপরে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল