ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১৫ অতিরিক্ত ডিআইজির শ্রদ্ধা

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০২:২৮ পিএম, ১০ নভেম্বর ২০১৭

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের ১৫ জন অতিরিক্ত ডিআইজি। শুক্রবার বিকেল ৪টার দিকে সমাধি সৌধ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করেন তারা।

এরপর তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বঙ্গবন্ধু ভবনে যান এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- আক্তারুজ্জামান, ইমরান হোসেন, হায়দার আলী খান, মাসুদুর রহমান ভুইয়া, আতিকা ইসলাম, বাসুদেব বনিক, সুজায়েত ইসলাম, মো. মোজাম্মেল হক, রেজাউল হক, মনির হোসেন, মনিরুজ্জামান, মিজানুর রহমান, পরিতোষ ঘোষ, সরদার রফিকুল ইসলাম ও জয়দেব কুমার ভদ্র।

এ সময় অন্যান্যের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শুকুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস