অস্ত্র-গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে সদর উপজেলায় আলোচিত শিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আমান মাঝিকে (২৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। গ্রেফতার আসামি মো. আমান পশ্চিম মাকহাটী মাঝি বাড়ি এলাকার মো. মজিদ মাঝির ছেলে।
মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার এসআই মোশাররফ হোসন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০০১ সালের শিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা