বেনাপোল সীমান্তে ইয়াবাসহ গ্রেফতার ২
যশোরের বেনাপোলে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার ভোর রাতে বেনাপোলের লোকাল বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজু শেখ (৩৫) ও ইদ্রিস আলীর ছেলে নাজমুল হোসেন (২৮)।
যশোর র্যাব-৬ এর কর্মকর্তা এএসপি মোহাম্মদ জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত রয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।
জামাল হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
- ২ ফেনীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি
- ৩ মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১৫
- ৪ বাবা ভোট না দেওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫