বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামারটি এখন পদ্মায়
পদ্মাসেতু প্রকল্পে যুক্ত হয়েছে ৩৫০০ কিলোজুল ধারণক্ষমতার হ্যমার। পদ্মা সেতুতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার যোগ হওয়াতে কাজের গতি বাড়বে।
শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উওজেলার মাওয়া প্রান্তে এসে পৌঁছায় জার্মানির (এমইএনসিকে) তৈরি হ্যামারটি।

সেতুর প্রকৌশলীরা জানান, এই হ্যামারটি পাইলিংয়ের কাজে ব্যবহৃত হবে এবং কাজের গতি বৃদ্ধি করবে। তিন হাজার ৫শ কিলোজুল শক্তির হ্যামার বিশেষ অর্ডারে আনা হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি শক্তির অধিকারী হ্যামারের মধ্যে এটি একটি। এনিয়ে পদ্মাসেতুর কাজে যুক্ত হলো পাঁচটি হ্যামার।
সেতুর প্রকৌশলীরা আরও জানান, ২৪০০ ও ১৯০০ কিলোজুলের দুটি হ্যামার অনবরত কাজ করছে। তবে দুই ও তিন হাজার কিলোজুলের দুটি হ্যামার এখনও মেরামতের অপেক্ষায়। পঞ্চম হ্যামারটিসহ এখন পদ্মা পাড়ে সক্রিয় হ্যামার সংখ্যা তিনটি।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা