মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা : আটক ২
নেত্রকোনা সদর উপজেলার বনগাঁও গ্রামে ভাড়াটে মোটরসাইকেল চালক জুয়েল মিয়াকে (২৩) গলা কেটে হত্যা করে মোটরসাইেকেল ছিনতাইয়ের সময় দুই কিশোরকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালকের পিছনে বসে ধারালো বটি দিয়ে চালক জুয়েলের গলা কেটে দেয়। পরে চালক জুয়েলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় অবস্থা আশঙ্কাজনক হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, বুধবার দিবাগত রাত ২টার দিকে মেদনি ইউনিয়নের টেংগা বাজার মুন্নাছটি গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় খাটপুড়া গ্রামের মুন্নাছ আলীর ছেলে ফরহাদ মিয়া (১৬) ও আবুল কাশেমের ছেলে বাশার উদ্দিন (১৬) নামের দুই ছিনতাইকরিীকে আটক করা হয়।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জুয়েলকে হত্যার কথা স্বীকার করেছে। ওসি আরো বলেন, পূর্ব পরিকল্পনানুযায়ী মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা তাকে হত্যা করেছে।
কামাল হোসাইন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম