মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
টঙ্গীতে রিয়া (১৪) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগে বাবা আরব আলী মুন্সিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে টঙ্গী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের সৎমা রিনা বেগম পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানান, আরব আলী মুন্সির দুই সংসার। রিয়া ও আঁখি তার প্রথম স্ত্রীর সন্তান হওয়ায় তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢোলকান্দি গ্রামে বাস করে।
আরব আলী তার দ্বিতীয় স্ত্রী রিনা বেগমকে নিয়ে টঙ্গীর গোপালপুরের নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। গত ৫-৬ দিন আগে রিয়া টঙ্গীতে বেড়াতে আসে। পরে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাবা ও সৎমায়ের সঙ্গে রিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়ার বাবা উত্তেজিত হয়ে শনিবার মেয়েটিকে গলা টিপে হত্যা করে। পরে এটিকে আত্মহত্যা বলে চাউর করে।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে রিয়ার নিহতের খবর শুনে তার বড় বোন আঁখি বেগম সোমবার দুপুরে তার বাবার বাসায় এসে মৃত্যুর ঘটনাটি জানতে চায়। এ নিয়ে আঁখির সঙ্গেও তার বাবা ও সৎ মায়ের বাকবিতণ্ডা হয়। তাদের কথায় সন্দেহ হলে বাবাকে প্রধান আসামি করে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন আঁখি। মামলার ভিত্তিতে টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম আরব আলীকে গ্রেফতার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মেয়ের দায়েরকৃত মামলার ভিত্তিতে তার বাবাকে গ্রেফতার করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ