বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি বেদীতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিতার কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহম্মদ আবু কাওসার, সহ-সভাপতি মুনীরা খান, মহাসচিব রঞ্জণ কর্মকার, ভিসির সহধর্মিণী সালমা জামাল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সেলিনা খালেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসিরউদ্দিন, সাংবাদিক শরীফউদ্দিন লিমন, মাহমুদা খাতুন মীনা, নাাদিরা কিরণ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার, পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, শেখ শুকুর আহম্মেদ, শেখ সাইফুল ইসলামসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
এস এম হুমায়ুন কবীর/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা