গাজীপুরে পোশাক কারখানায় আগুন
প্রতীকী ছবি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ওই কারখানার ৪তলায় কেমিক্যালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়। ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় একজন আহত হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসা দেয়া হয়।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ