শরীয়তপুরে পাটের গোডাউনে আগুন, ২ কোটি টাকার ক্ষতি
শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজারে পাট, সরিষা, ধনিয়া ও চালের আটটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাট ব্যবসায়ীরা।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে মিন্টু নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, ওই বাজারের ব্যবসায়ী সোহরাফ হাওলাদার, মজিবর মাদবর, মিন্টু, নজরুল সরদার, ইলিয়াস হাওলাদার, জাকির সরদার, শান্ত শাহা, ইমরান মোল্যার গোডাউন পুড়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ছগির হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম